Friday, 29 July 2016

জামায়া জম্মগত ভাবে সন্ত্রাসী

২০২০ সালের মধ্য ভারত উপমহাদেশ দখল করবে আই এস


                                         




 সাম্প্রতিককালের জঙ্গিবাদের বিরুদ্ধে দুইপৃষ্ঠার একটি        জনসচেতনামুলক রিপলেট বের করেছে বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন । উক্ত রিপলেটে বলা হয় বর্তমানের সবচাইতে উগ্রপন্থী জঙ্গিগোষ্টি ইসলামীক ইস্টেট(আই এস) বিশ্ব ব্যাপী ইসলামীক রাষ্ট্র কায়েম করে ক্ষমতায় আরহনের লক্ষে জঙ্গিরা ২০২০ সালের মধ্য ভারত উপমহাদেশ তাদের দখলে নেয়ার কথা স্বীকার করেছে । আর এই লক্ষে ডাঃ জাকির নায়েক জঙ্গিবাদের দিকে কিশর-যুবকদের কে উস্কানী দিচ্ছে বলে বলা হয় । সেই সাথে বাংলাদেশের জামাত-শিবির সহ বাংলাদেশের বিভিন্ন জঙ্গিরাও আই এস এর এই পথকে প্রসস্থ করার প্রচেষ্টা করছে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কে ভারত উপমহাদেশে ঢুকার মুখদার হিসাবে ব্যবহার করার সুযোগ নিচ্ছে ইসলামিক ইস্টেট (আই এস) জঙ্গিরা ।  

Tuesday, 26 July 2016

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার





নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে ছয় তলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত জঙ্গি আস্তানার চারটি রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জঙ্গি আস্তানা থেকে ১৫ রাউন্ড বুলেট, ১১টি চাকু, দুটি রামদা, চারটি পিস্তল, একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কালো ড্রেস, পাগড়ি, পোশাক, ব্যাগ, চাবি, সানগ্লাস পাওয়া গেছে।

নিহত নয়জন জঙ্গির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে দুপুর আড়াইটায় ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিল নামের ওই বাড়িতে মঙ্গলবার সকালে ‘অপারেশন স্টর্ম ২৬’ পরিচালনা করে সোয়াত দল, পুলিশ ও র‌্যাব। এ সময় নয়জন নিহত হয়েছে। হাসান নামে একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৬/এফবি/হাসান/সাইফুল

Thursday, 21 July 2016

সব মসজিদের জন্য জুমার একই খুতবার ঘোষণা

সারা দেশের সব মসজিদের জন্য জুমার একই খুতবার ঘোষণা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সকল মসজিদে জুমার নামাজের আগে এই খুতবা দেয়া হবে। সারা দেশের জন্য ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত জুমার খুতবায় যা লেখা রয়েছে এক নজরে দেখে নিন।
খুতবার বাংলা তরজমায় বলা হয়েছে, “হে মসুলমানগণ! একজন মানুষ সে যাই হোক না কেন- তার জন্য পৃথিবীকে নিরাপদ জীবন ধারণের অধিকার স্বীকৃত। সে মুমিন হোক কিংবা কাফির হোক কিংবা ফাসেক হোক। অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করা কিংবা তার সম্পদ গ্রাস করা কিংবা তাকে অপমানিত করা হারাম। কুরআন বলেছে, আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করো না এবং আরো এরশাদ হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল।”“মহানবী বলেন, সর্বোচ্চ কবিরা গোনাহ হল মানুষ খুন করা। এখানে মুসলিম অমুসলিম পার্থক্য করা হয়নি।”
খুতবায় অভিভাবকদের সচেতন করে বলা হয়েছে, “আপনারা আপনাদের সন্তান-সন্ততির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদেরকে সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যে আপনার সন্তানকে আপনার চোখ ফাঁকি দিয়ে যেন সন্ত্রাসীরা কেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এই অবুঝ সরল কিশোরদেরকে পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।”
খুতবার উপসংহারে বলা হয়েছে, “সবশেষে আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে সকল সন্ত্রাসী কার্যক্রম থেকে বেঁচে থাকতে, হে আল্লাহ! আমাদের দেশ বাংলাদেশ। এ দেশকে আপনি সন্ত্রাস ও বিপর্যয় থেকে রক্ষা করুন এবং একে শান্তি ও সমৃদ্ধির দেশে পরিণত করুন।”

Wednesday, 20 July 2016

বাংলাদেশ সরকারকে জাকির নায়েকের চ্যালেঞ্জ


 ভারতের বিতর্কিত ইসলামি চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েক বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘তিনি কখনই কোনো সন্ত্রাসী কাজে উৎসাহ দেননি।’ তিনি বলেন, ‘জিহাদের নামে আত্মঘাতী হামলা চালিয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করা ইসলামে দ্বিতীয় বড় পাপ। এটি ইসলামে নিষিদ্ধ ও হারাম।’
বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, ‘তার ভাষণের কোনো অংশটা সেদেশে অশান্তি সৃষ্টি করতে পারে বলে অভিযোগ তোলা হচ্ছে, সেই পুরো অনুষ্ঠানটা দেখানো হোক।’
ভারতীয় সাংবাদিকদের সঙ্গে সৌদি আরবের মদিনা থেকে স্কাইপের মাধ্যমে জাকির নায়েক এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। জাকির নায়েক ওই সংবাদ সম্মেলনে খুব জোরালোভাবে বলেন, তিনি তার কোনো ভাষণেই সন্ত্রাসের পক্ষে কথা বলেননি।
তিনি বলেন, ‘ডক্টরড টেপ’ অর্থাৎ কাটছাঁট করা ভিডিও দেখেই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করছে সংবাদ মাধ্যমগুলো।
জাকির নায়েক বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এরকম ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ দেখেই এধরনের অভিযোগ করা হচ্ছে। কয়েকটা ভিডিও ক্লিপে আবার আমার ভাষণের একটা দুটো বাক্য অপ্রাসঙ্গিক ভাবে তুলে নিয়ে প্রচার করা হচ্ছেতিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি, পিস টিভিতে দেওয়া আমার পুরো ভাষণগুলো কেউ দেখাক। তারপরে বলুক যে কোন অংশটা ভারত বা বাংলাদেশের জন্য অশান্তি তৈরি করতে পারে?’
তথাকথিত ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি ভারতে আটক এক যুবকের বাবা অভিযোগ করেছেন যে তার ছেলে জাকির নায়েকের সঙ্গে দেখা করেছিল।
এই প্রসঙ্গে জাকির নায়েক বলেন, তিনি প্রতি মাসে কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করেন। তারা তার সঙ্গে ছবিও তোলেন। কিন্তু তাদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনকেই হয়তো তিনি ব্যক্তিগতভাবে চেনেন।
জাকির নায়েক বলেন, ‘জ্ঞাতসারে আমি কোনো সন্ত্রাসবাদীর সঙ্গে দেখা করিনি। কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে যদি এমন ব্যক্তি কেউ থেকে থাকেন যিনি সন্ত্রাসবাদী, তাহলে তো সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়।’
ভারতে তার পিস টি ভি চ্যানেলটি দেখানোর অনুমতি কেন দেয়নি সরকার, সেই প্রসঙ্গেও কথা বলেন জাকির নায়েক। তিনি বলেন, ‘কেন অনুমতি দেওয়া হয়নি, তার একটা কারণ এমন হতে পারে- পিস টিভি একটা মুসলিম চ্যানেল, এটা ইসলামি চ্যানেল। সেজন্যই অনুমতি দেয়নি ভারত সরকার।’
নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘ আমি একটি পেনড্রাইভ দিবো, যাতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগের জবাব দেওয়া হয়েছে। বিতর্কিত মানসিকতা পরিত্যাগ করে এটি দেখুন, আমাকে আপনারা নির্দোষ হিসেবেই দেখতে পাবেন।’

জাকির নায়েককে ব্রিটেনে প্রবেশ করতে দেননি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী


 ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন টেরেসা মে। প্রধানমন্ত্রী হওয়ার আগে ছয় বছর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। ব্রেক্সিট ভোটকে কেন্দ্র করে ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে বুধবার ক্ষমতা গ্রহণ করেন টেরেসা মে। মার্গারেট থ্যাচারের পর যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন তিনি।
২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় টেরেসা মে ভারতের বিতর্কিত ইসলামি বক্তা, নেতা এবং গবেষক জাকির নায়েকের ব্রিটেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
ব্রিটেনে একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল জাকির নায়েকের। মুম্বাই থেকে বিমানে চাপার কয়েক ঘণ্টা আগে জাকির নায়েকের পাঁচ বছর মেয়াদের ইউকে ভিসা বাতিল করেন টেরেসা।
জাকির নায়েকের ভিসা বাতিলের কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, জাকির নায়েকের বক্তৃতা সন্ত্রাসে উসকানি দেয়। তিনি ব্রিটেনে এলে দেশবাসীর জন্য তা মোটেও ভালো হবে না। এজন্যই জাকির নায়েককে ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হয়নি।
সূত্র : জি নিউজ

জাকির নায়েককে হত্যা করতে পারলে ৫০ লাখরুপি পুরস্কার

 




ভারতের হিন্দুবাদী নেত্রী সাধ্বী প্রাচী ঘোষণা করেছেন, প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েককে হত্যা করতে পারলে ৫০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে। বুধবার উত্তরখণ্ডে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
প্রাচী বলেন, আমার পুরস্কার ঘোষণার কারণ হলো, আমি মনে করি, জাকির নায়েক ধর্মপ্রচারক নন, বরং তিনি সন্ত্রাসী।
বিশ্বহিন্দু পরিষদের সাবেক নেতা প্রাচী অবশ্য বলেন, তিনি ব্যক্তিগতভঅবে এই পুরস্কার ঘোষণা করছেন। এটা তার দলের সাথে সম্পর্কিত নয়। -গত মঙ্গলবার হোসাইনি টাইগার নামের একটি শিয়া গ্রুপ জাকির নায়েককে হত্যার জন্য ১৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করার পর প্রাচী এই ঘোষণা দিলেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস  
ভারতের হিন্দুবাদী নেত্রী সাধ্বী প্রাচী ঘোষণা করেছেন, প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েককে হত্যা করতে পারলে ৫০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে। বুধবার উত্তরখণ্ডে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
প্রাচী বলেন, আমার পুরস্কার ঘোষণার কারণ হলো, আমি মনে করি, জাকির নায়েক ধর্মপ্রচারক নন, বরং তিনি সন্ত্রাসী।
বিশ্বহিন্দু পরিষদের সাবেক নেতা প্রাচী অবশ্য বলেন, তিনি ব্যক্তিগতভঅবে এই পুরস্কার ঘোষণা করছেন। এটা তার দলের সাথে সম্পর্কিত নয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/135613#sthash.5nYOEy9x.dpuf