মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জঙ্গি আস্তানা থেকে ১৫ রাউন্ড বুলেট, ১১টি চাকু, দুটি রামদা, চারটি পিস্তল, একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কালো ড্রেস, পাগড়ি, পোশাক, ব্যাগ, চাবি, সানগ্লাস পাওয়া গেছে।
নিহত নয়জন জঙ্গির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে দুপুর আড়াইটায় ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিল নামের ওই বাড়িতে মঙ্গলবার সকালে ‘অপারেশন স্টর্ম ২৬’ পরিচালনা করে সোয়াত দল, পুলিশ ও র্যাব। এ সময় নয়জন নিহত হয়েছে। হাসান নামে একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৬/এফবি/হাসান/সাইফুল


No comments:
Post a Comment