Wednesday, 20 July 2016

ভোটে হেরে মসজিদে দান করা ফ্যান খুলে নিলেন জামাত নেতা(jamater kando)

                                                


জেলা প্রতিনিধিঃ-  ভোটে হেরে মসজিদে দান করা ফ্যান খুলে নিয়ে গিয়ে এবার তুমুল এক বিতর্কিত কান্ড ঘটালেন জামাত নেতা হাসান আলী। স্থানীয় জনগন ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলো তাকে নির্বাচিত করা হবে এবারের ভোটে। ‘সেই আশায়’ স্থানীয় একটি মসজিদে ভোট প্রত্যাশি সাবেক শিবির ও বর্তমান জামাত ইসলামী নেতা হাসান আলী দুটি ফ্যান দান করেছিলেন। তবে মসজিদে ‘দান’ করা সেই ফ্যানগুলো রাগে ক্ষোভে গতকাল নিজে উপস্থিত থেকে খুলে নিয়ে গেছেন তিনি। নির্বাচন এর আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন এলাকার মানুষ শান্তিতে নামাজ পরতে পারে, “গ্রামবাসীর এতো বড় উপকার করার পরেও ভোটাররা আমাকে ভোট দেয়নি, এবার এ এলাকার মানুষকে শান্তিতে থাকতে দেয়া হবে না। এ কারণে আমি নিজ থেকেই ফেরত নিয়েছি।” গত ২৮শে মে পঞ্চম ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১২ং সালান্দর ইউনিয়নে। অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হেরে গিয়ে তিনি ‘ক্ষুব্ধ’ হয়ে এই কাজটি করেন বলে জানা গেছে।

No comments:

Post a Comment