Monday, 29 August 2016

ছাগল-মুরগিতে দোষ নেই‚ যত দোষ গরু খেলে : মমতা




: ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, ছাগল-মুরগিতে দোষ নেই‚ যত দোষ গরু খেলে। গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস আয়োজিত শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার জনসমাবেশে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

জনসভায় মমতা জানান, তিনি সংখ্যালঘুদের পাশে ছিলেন‚ আছেন‚ থাকবেন। এ ছাড়া ওই জনসভায় তীব্র ভাষায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি।

সভায় মমতা ভারতের গুজরাট রাজ্যে নির্যাতিত দলিতদের প্রসঙ্গ তুলে বলেন, ‘ছাগল মুরগি খেলে দোষ নেই। গরু খেলেই দোষ! কেউ নিরামিষ খান। তাই বলে যাঁরা আমিষ খান তাঁদের আক্রমণ করবেন? শাড়ি-ধুতিতে দোষ নেই। যত অপরাধ সালোয়ার-কামিজ আর লুঙ্গিতে?’

নাম না ধরেই বিজেপির বিশেষায়িত দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের (আরএসএস) সম্পর্কেও কথা বলেন মমতা। তিনি বলেন, ‘ভারতবাসী কী পরবে, কী খাবে‚ সেগুলো ঠিক করে দেবে একদল লোক?’

সভায় উপস্থিতদের মন্তব্য, সভায় বরাবরের মতো রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএম বা কংগ্রেসকে নিয়ে কথা বলেননি মমতা। কথার আক্রমণ শানিয়েছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের দিকে। রাজনৈতিক মহলের মতো মুখ্যমন্ত্রী বুঝেছেন, আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির পদ্ম, কাস্তে হাতুড়ি বা হাত নয়। তাই এখন থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে পশ্চিমবঙ্গের দুবারের মুখ্যমন্ত্রী শুনিয়ে দিলেন রণহুঙ্কার।

Monday, 1 August 2016

তাবলিগের চিল্লায় গিয়ে ছেলে জঙ্গি হবে স্বপ্নেও ভাবিনি !





তাবলিগের চিল্লায় গিয়ে ছেলে জঙ্গি হবে স্বপ্নেও ভাবিনি !



জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের শয্যাশায়ী মা বৃদ্ধা আসিয়া বেগম
রাক্ষুসী যমুনার পেটে সব জমি যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। অনেক কষ্টে ছেলেকে লেখাপড়া করিয়েছি।তাবলিগ জামায়াতের চিল্লায়  যাবার নামে ছেলে জঙ্গি হবে তা কখনও স্বপ্নেও ভাবিনি।
আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০জুলাইঃঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ও নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের শয্যাশায়ী মা বৃদ্ধা আসিয়া বেগম এসব কথা বলেন।
গত (মঙ্গলবার) বিকালে বগুড়ার ধুনট উপজেলার বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের বাড়িতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘জঙ্গি হবে জানতে পারলে তাকে কখনও চিল্লায় যেতে দিতাম না। ছেলের এ ঘটনায় সকলের কাছে ক্ষমা চাই। পারলে তাকে ক্ষমা করে দিবেন। স্বামী ও বড় ছেলে নিরাপরাধ তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর ছেলের লাশটি ফেরত চাই।
তার মত গ্রামের অনেকেই বিশ্বাস করেন যে, তাদের ধার্মিক, সৎ ও মেধাবী উজ্জ্বল নৃশংস জঙ্গি হতে পারে না।
মঙ্গলবার বিকালে বগুড়া শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান চল্লিশপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের বাড়ির সামনে গ্রামবাসীদের ভিড়। সাংবাদিকদের দেখে তারাও এগিয়ে আসেন।
যমুনা নদীতে কৈয়াগাড়ি গ্রামে বাড়িঘর ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব কৃষক বদিউজ্জামান প্রায় দুবছর আগে ওই স্থানে টিনের বাড়ি করেন।
ভাতিজি টাঙ্গাইল মেডিকেল কলেজে নার্সিং ডিপ্লোমার ছাত্রী কেয়া আকতার জানান, বদিউজ্জামানের তিন ছেলের মধ্যে উজ্জ্বল সবার ছোট। কৈয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ২০০৫ সালে গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে গোসাইবাড়ি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও ২০১১ সালে একই কলেজ থেকে বিএ পাশ করেন।সুত্র-

জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার মানব বন্ধনর



আজ জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মণ্ডলীর বিশাল এক মানব বন্ধনের আয়োজন করেন ।



Sunday, 31 July 2016

আজ CPHD মানব বন্ধন

সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গী হামলাসহ দেশে বিরাজমান সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বেসরকারী জনকল্যানমূলক প্রতিষ্ঠান "সিপিএইচডি" এর উদ্যোগে এক বিরাট মানব-বন্ধন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তেজগাঁওস্থ এফডিসির মোড়ে অবস্থিত সিপিএইচডি হাসপাতালের সামনের সড়কে আগামীকাল ১ আগষ্ট সকাল ১১টায় এই মানব-বন্ধন কর্মসূচি পালন করা হবে। দেশের সকল সচেতন নাগরিককে সাথে নিয়ে আপনারা উক্ত মানব-বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে জঙ্গীবাদের বিরুদ্ধে নিজ নিজ কন্ঠস্বরকে সোচ্চার করুন।

ইসলামের নামে সারা বিশ্বে জংগীবাদ আজ মুসলিম বিশ্বকে লন্ডভন্ড করে মানব সমাজকে আতংকিত করে জন জীবন বিপয্যদস্ত করে শান্তির ধম্ম মানবেতার ধম্ম সম্প্রীতির ধম্ম ঐক্যের ধম্ম প্রেমের ধম্ম ইসলামের ভাবমুত্তি ধুলিষাৎ করেছে।শান্তি ও মুক্তিকামী প্রতিটি মানুষ এই মানব-- বন্ধনে অংশ নিয়ে এই অশুভ শক্তিকে শুধু পতিহতই নয় প্রতিরোধ করে মানব সভ্যতাকে আতংকমুক্ত করে ইসলামের ভাবমুত্তি পুন:প্রতিস্থিত করত সারা বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দেই।

Friday, 29 July 2016

জামায়া জম্মগত ভাবে সন্ত্রাসী

২০২০ সালের মধ্য ভারত উপমহাদেশ দখল করবে আই এস


                                         




 সাম্প্রতিককালের জঙ্গিবাদের বিরুদ্ধে দুইপৃষ্ঠার একটি        জনসচেতনামুলক রিপলেট বের করেছে বাংলাদেশ ইসলামীক ফাউন্ডেশন । উক্ত রিপলেটে বলা হয় বর্তমানের সবচাইতে উগ্রপন্থী জঙ্গিগোষ্টি ইসলামীক ইস্টেট(আই এস) বিশ্ব ব্যাপী ইসলামীক রাষ্ট্র কায়েম করে ক্ষমতায় আরহনের লক্ষে জঙ্গিরা ২০২০ সালের মধ্য ভারত উপমহাদেশ তাদের দখলে নেয়ার কথা স্বীকার করেছে । আর এই লক্ষে ডাঃ জাকির নায়েক জঙ্গিবাদের দিকে কিশর-যুবকদের কে উস্কানী দিচ্ছে বলে বলা হয় । সেই সাথে বাংলাদেশের জামাত-শিবির সহ বাংলাদেশের বিভিন্ন জঙ্গিরাও আই এস এর এই পথকে প্রসস্থ করার প্রচেষ্টা করছে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কে ভারত উপমহাদেশে ঢুকার মুখদার হিসাবে ব্যবহার করার সুযোগ নিচ্ছে ইসলামিক ইস্টেট (আই এস) জঙ্গিরা ।  

Tuesday, 26 July 2016

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার





নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুরে ছয় তলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত জঙ্গি আস্তানার চারটি রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জঙ্গি আস্তানা থেকে ১৫ রাউন্ড বুলেট, ১১টি চাকু, দুটি রামদা, চারটি পিস্তল, একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কালো ড্রেস, পাগড়ি, পোশাক, ব্যাগ, চাবি, সানগ্লাস পাওয়া গেছে।

নিহত নয়জন জঙ্গির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে দুপুর আড়াইটায় ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিল নামের ওই বাড়িতে মঙ্গলবার সকালে ‘অপারেশন স্টর্ম ২৬’ পরিচালনা করে সোয়াত দল, পুলিশ ও র‌্যাব। এ সময় নয়জন নিহত হয়েছে। হাসান নামে একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৬/এফবি/হাসান/সাইফুল